কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ এ ০৪:৫১ PM

ইতিহাস ও কার্যাবলী

কন্টেন্ট: পাতা

ডাক জীবন বীমা

১৮৮৪ সালে সরকার কর্তৃক প্রবর্তিত এবং পরিচালিত একটি কল্যাণ মূলক প্রকল্প হিসাবে ডাক জীবন বীমা আত্মপ্রকাশ করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ থেকে লাভ বা লোকসানের কোন অংশই গ্রহণ করেন না; অর্থাৎ এটি “No Loss, No Profit" নীতিমালার উপর প্রতিষ্ঠিত এবং বীমা দলিল চুক্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মহামান্য রাস্ট্রপতির পক্ষে সহি প্রদানপূর্বক সর্বোচ্চ রাস্ট্রীয় গ্যারান্টি প্রদান করা হয়ে থাকে। এই তহবিলের সমস্ত টাকা সরকার নিজ জিম্মায় রাখেন, শুধুমাএ বীমাকারীদের উপকারার্থে এর তহবিল ব্যবহার করা হয়। ইহা না লাভ, না লোকসান ভিওিতে সরকার কর্তৃক পরিচালিত হয়।

ডাক বিভাগ সার্ভিসটির নিয়ন্ত্রণ, পরিচালনা এবং মার্কেটিংয়ের কাজ করে থাকে।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন