কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫ এ ০৭:০৪ PM

সচরাচর জিজ্ঞাসা

কন্টেন্ট: পাতা

ডাক জীবন বীমা সংক্রান্ত আপনার সচরাচর জিজ্ঞাসা

 

১. ডাক জীবন বীমা কি? 

উত্তর: ডাক জীবন বীমা সরকার কর্তৃক প্রবর্তিত একটি কল্যানমূলক প্রকল্প। এটি একমাত্র সরকারী বীমা প্রতিষ্ঠান। 

 

২. ডাক জীবন বীমা প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তর: ১৮৮৪ সালে শুধুমাত্র ডাক বিভাগের রানারদের জীবনের নিরাপত্তা ভেবে এবং পরবর্তীতে ১৯৪৭ সালে সবার জন্য উন্মূক্ত করা হয় । 

 

৩. ডাক জীবন বীমার পলিসিগুলো কি কি ?

উত্তর: আজীবন বীমা, মেয়াদী বীমা, নির্দিষ্ট বীমা, শিক্ষা বীমা ও বিবাহ বীমা।

 

৪. আজীবন বীমা কি ?

উত্তর: আমৃত্যু যে বীমার কিস্তি দেওয়া হয়। বীমাকারীর মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তি/ব্যক্তিবর্গ এই বীমার  অংশীদার।  

 

৫. মেয়াদী বীমা কি ? 

উত্তর: নিদির্ষ্ট সময়ের মধ্যে যে বীমার মেয়াদ শেষ হয়।

 

৬. এন্ডোমেন্ট বীমা কি?

উত্তর: একটি নিদির্ষ্ট বয়স পযর্ন্ত একজন ব্যক্তি যে বীমা গ্রহণ করে তাকে এন্ডোমেন্ট বীমা বলে। 

 

৭. শিক্ষা বীমা কি?

উত্তর: সন্তানের শিক্ষা ব্যয় নির্বাহের জন্য যে বীমা গ্রহণ করা হয় (৫-১৭ বছর পযর্ন্ত) তাকে শিক্ষা বীমা বলে।

 

৮. বিবাহ বীমা কি?

উত্তর: ছেলে অথবা মেয়ের বিবাহ কাজে আর্থিক ব্যয় সংকুলানের উদ্দেশ্যে যে বীমা (৫-১৭ বছর পযর্ন্ত) গ্রহণ করা হয়।

 

৯. প্রতিরক্ষা বীমা কি?

উত্তর: সেনাবাহিনীতে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীদের উদ্দেশ্যে নিয়োজিত যে বীমা।

 

১০. ডাক জীবন বীমার সুবিধা কি?

উত্তর: প্রিমিয়ামের হার কম কিন্তু লাভ বেশি।

 

১১. ডাক জীবন বীমা আমরা কেন করবো ?

উত্তর: প্রিমিয়াম হার সর্বনিম্ন, উচ্চ মুনাফা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই বীমার জামিনদার, দাবীর টাকা সত্বর প্রতিশ্ােধ করা হয়।

 

১২. সবাই কি এই বীমা করতে পারবে ?

উত্তর: ১৯-৫৫ বছর বয়সের বাংলাদেশের যে কোন কর্মক্ষম ব্যক্তিই এই বীমা করতে পারে।

 

১৩. বীমার প্রিমিয়াম কিভাবে জমা দেওয়া হয় এবং কোথায় জমা দেওয়া হয়?

উত্তর: বাংলাদেশের যে কোন পোষ্ট অফিসে জমা দেওয়া হয়।

 

১৪. বীমার টাকা কিভাবে উঠানো যায় ?

উত্তর: প্রথম ২৪ মাস পরে/মেয়াদ শেষে।

 

১৫. ডাক জীবন বীমায় লাভ কেমন হয় ?

উত্তর: সর্বোচ্চ লাভ। প্রচলিত বীমা কোম্পানি থেকে বেশি লাভ পাওয়া যায়।

 

১৬. ডাক জীবন বীমা কি সরকারী প্রতিষ্ঠান ?

উত্তর: হ্যাঁ

 

১৭. ডাক জীবন বীমা করতে কি কি কাগজপত্র লাগে ?

উত্তর: বীমা প্রস্তাবকসহ নমিনির ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি অথবা পাসপোর্ট এর কপি ও তিনকপি পাসপোর্ট সাইজ ছবির প্রয়োজন হয়।

 

১৮. ডাক জীবন বীমা কত বছর মেয়াদী হয়?

উত্তর: পাঁচ, দশ, পনেরো, বিশ ও আজীবন।

 

১৯. ডাক জীবন বীমার কাজ কি ?

উত্তর: ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা বিধান ও ঝুঁকি গ্রহণ।

 

২০. ডাক জীবন বীমা কে কে করতে পারে?

উত্তর: ১৯-৫৫ বছর বয়সের বাংলাদেশের যে কোন কর্মক্ষম ব্যক্তিই এই বীমা করতে পারে।

 

২১. ডাক জীবন বীমা করতে কি  নির্দিষ্ট কোন বয়স লাগে ?

উত্তর: হ্যাঁ। 

 

২২. ডাক জীবন বীমা করতে কি ডাক্তারী পরীক্ষা করতে হয় ?

উত্তর: বীমা মূল্য ১ লক্ষ টাকা  কিংবা বয়স ৪০ উর্দ্ধে হলে ডাক্তারী পরীক্ষা লাগবে। 

 

২৩. ডাক জীবন বীমা করতে ডাক্তারী পরীক্ষা আমরা কোথায় করব ?

উত্তর: স্থানীয় মেডিকেল কলেজ/সিভিল সার্জন অফিসে।

 

২৪. কত বছর বয়সে আমরা এই বীমা ভাঙ্গতে পারব ?

উত্তর: প্রথম ২৪ মাস জমার পরে এই বীমা ভাঙ্গনো যেতে পারে।

 

২৫. ১ মাস কিস্তির টাকা  জমা করতে না পারলে সেক্ষেত্রে করণীয় কি ?

উত্তর: পরবর্তী বা তৎপরবর্তী মাসে অনিয়মিত কিস্তির টাকা  জমা দিয়ে বীমাটি আবেদনমূলে পুনরুজ্জীবিত  করতে হবে।

 

২৬. ডাক জীবন বীমা থেকে কি আমরা ঋণ নিতে পারব ?

উত্তর: হ্যাঁ।

 

২৭. সর্বনিম্ন ও সর্বোচ্চ কত টাকা ঋণ নিতে পারব ?

উত্তর: সমর্পণ  মূল্যের উপর সর্বোচ্চ ৮০% ।

 

২৮. বীমা করার কত বছর পর ঋণ নিতে পারব ?

উত্তর: ০২ বছর পর।

 

২৯. বীমা করার পর বীমাকারী মারা গেলে সেক্ষেত্রে করণীয় কি ?

উত্তর: বীমাকারীর মৃত্যুর পরে তদন্ত স্বাপেক্ষে দাবীর টাকা প্রদান করা হয়।

 

৩০. বীমাকারী মারা গেলে বীমা কি চালাতে হবে ?

উত্তর: না।

 

৩১. সর্বনিম্ন ও সর্বোচ্চ কত টাকা বীমা করা যায় ?

উত্তর: গ্রাহকের আর্থিক স্বচ্ছলতার উপর নিভর্র করে।

 

৩২. নমিনি কে হতে পারবে এবং নমিনির বয়স কত হতে হবে ?

উত্তর: মনোনীত যে কোন ব্যক্তিই এবং যে কোন বয়সের ।

 

৩৩. বীমার কিস্তি একসাথে কত মাসের জমা দেওয়া যায় ?

উত্তর: ১২ মাস।

 

৩৪. বীমার কিস্তি ২৪ মাস দেওয়ার পর কি ভাঙ্গানো যায় ?

উত্তর: হ্যাঁ।

 

৩৫. বীমার মেয়াদ শেষ হওয়ার কত দিন পর বীমার টাকা পাওয়া যাবে এবং একসাথে সব টাকা দিবে কি?

উত্তর: ০১ মাস পরে সব টাকা পাওয়া যাবে।

 

৩৬. বীমার মেয়াদ শেষে কি কি কাগজপত্র জমা দিতে হয় ?

উত্তর: আবেদন, এলআই-৯ ফরম, বীমার মূল দলিল ও জমার রশিদ বহি।

 

৩৭. বীমার বই বা অন্যান্য কাগজপত্র হারিয়ে গেলে করণীয় কি?

উত্তর: থানায় জিডি করতে হবে।

 

৩৮. বীমার কিস্তি বই কোথায় পাওয়া যাবে?

উত্তর: যে কোন ডাকঘরে।

 

৩৯. বীমা কিস্তি জমার রশিদ বই নিতে টাকা দিতে হয় কি ?

উত্তর: না।

 

৪০. বীমার টাকা কিভাবে জমা দেওয়া যায় ?

উত্তর: ডাকঘর কর্তৃক নির্ধারিত বই এর মাধ্যমে।

 

৪১. আমি কি অবসর গ্রহণের পরে এই বীমা চালিয়ে যেতে পারি? 

উত্তর: হ্যাঁ।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন